preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
অপাপবিদ্ধ
কবিতা

অপাপবিদ্ধ

27 May, 2026.

দৈনন্দিন সংসার, ক্ষত, প্রেম ও অনুচ্চারিত আকাঙ্ক্ষার ভেতর থেকে উঠে আসে এই কবিতাগুলি। অমরত্ব এখানে রূপের নয়, অনুভবের; অপাপবিদ্ধতা মানে ক্ষমা, আর প্রেম—একটি সাধারণ মুহূর্তকেও অসাধারণ করে তোলার নীরব, গভীর কারুকার্য। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল বাঁকুড়ার শক্তিশালী কবি মনোজ দে-র কবিতা।

অমরত্ব
রোগা, শ্যামবর্ণ, মাঝবয়সি মহিলা
কতদূর আর রূপবতী হতে পারে
তবুও বাতিকগ্রস্ত স্বামীর সন্দেহ জাগে
কোন আত্মীয়ের সাথে কথা বলে রোজ

মনঃক্ষুণ্ণ হয়, হয়তো কিছু ঝগড়া

দীর্ঘ একুশ বছর সংসারের পর
হে নারী, পুরুষ তোমাকে সুন্দরী ভাবে
এই যৌবন ভাবনা কি তবে অমরত্ব নয়?

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

অপাপবিদ্ধ
মনঃক্ষুণ্ণ হও যদি, যদি দিই সুতীব্র আঘাত
অকপটে মেনে নিই এ দোষ আমার

অনাবিল সমুদ্র ছিনিয়ে তোমাকে দিয়েছি যতুগৃহ
ঝাউবন আর বালির নিকট, তোমাকে একদিন নিয়ে যাব

তরঙ্গের ভেতর তোমাকে রাখলে যদি খানিক শাপমোচন হয়

অত্যুক্তি
১.
আজকাল যা-কিছু চটুল মনে হয়
তুমি এলে তাও শোভা পেয়ে যায়

২.
বৈভব ভ্রমণে নেই
তুমি তাকে পিপাসা বানালে


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

মনোজ দে, জন্ম ৬ই জুন, ১৯৯২। শৈশব ও বেড়ে ওঠা বাঁকুড়া শহরেই। ইতিমধ্যে তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচ। কবিতাকে যাপনেরই একটি অবিচ্ছেদ্য অংশ বলে তিনি মনে করেন। এই অস্থির রাজনৈতিক সময়ে এই যাপনটুকু যেন রয়ে যায়।

অন্যান্য লেখা