preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
বিনোদ ঘোষাল

বিনোদ ঘোষাল

বিনোদ ঘোষাল এই সময়ের একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর জন্ম হুগলি জেলার কোন্নগরে, ১৯৭৬ সালে। প্রথম গল্পগ্রন্থ ‘ডানাওলা মানুষ’ ২০১১ সালে লাভ করেছিল বাংলাভাষায় প্রথম সাহিত্য অকাদেমি যুব পুরস্কার। তারপর ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি পুরস্কার, ২০১৭ সালে মিত্র ও ঘোষ স্মৃতি পুরস্কার, ২০১৮ সালে শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, ২০২২ সালে বিজন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, জিরোপয়েন্ট নজরুল এ্যাওয়ার্ড এবং মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছ থেকে বর্ষসেরা সাহিত্যিক সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। দেশের বহু সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেছেন। অনেক ছোটোগল্প এবং উপন্যাস মঞ্চে ও ছায়াছবিতে রূপ পেয়েছে। বিনোদ ২০১৬ সালে রাষ্ট্রপতিভবন থেকে আমন্ত্রণ পেয়েছেন রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ১৫ দিন মাননীয় রাষ্ট্রপতির আতিথ্য গ্রহণ করেছেন বাংলা সাহিত্যের প্রতিনিধি হয়ে। কাজী নজরুল ইসলামের সমগ্র জীবনাশ্রিত মহাকাব্যিক উপন্যাস ‘কে বাজায় বাঁশি’র রচনাকার বিনোদ ভারতের সংস্কৃতিমন্ত্রকের ফেলোশিপ লাভ করেছেন।