preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
সব ভালো?
কবিতা

সব ভালো?

শহরের ভিড়, শ্রমিকের লাশ, অনাহার আর ব্যক্তিগত ভাঙনের ভিতর থেকে উঠে আসে এই কবিতাগুলি। এখানে প্রশ্ন শুধু বেঁচে থাকার নয়—মানুষ হয়ে থাকারও। হাহাকার, মৃত্যু ও নিঃসঙ্গতার মধ্যেও তারা সময়কে জিজ্ঞেস করে—‘সব ভালো?’ ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার শক্তিশালী কবি সৌম্যজিৎ রজকের কবিতা।

সব ভালো?
শহরের আনাচ-কানাচ
কাকে খুঁজি সারাদিন?
সারারাত ঘুমোতে দেয় না কে?
কিংবা ঘুমের ভেতর
হেঁটে চলে বেড়ায় কঙ্কাল—
দগ্ধ, মৃত ষোলোটি অস্থিসার
গতকাল
শহরের পুবদিকে
গত মাসে উত্তরে
আরও পাঁচ মজুরের লাশ
দক্ষিণে অনাহারে—আমি আর
সংখ্যা গুনি না,
শুধু খুঁজি…
সারাদিন
শহরের আনাচ-কানাচ
এত ভিড়, এত লোক—
এত মরা লোক
হেঁটে চলে বেড়ায় বেবাক
হেসে কথা বলে:

‘সব ভালো?’

ভালো তো হে, সময়
শহর?

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

কী যেন হাহাকার
টের পাই, কী যেন পতনের,
কী যেন ভাঙনের শব্দ—
নদী পাড় ভাঙে, আমি
নিজেরই অজান্তে ছিঁড়ে
ফেলেছি নিজেকে

দূর থেকে তোমাকে অস্পষ্ট লাগে
নিকটেও স্পষ্ট দেখি না

চারিদিকে এত লাশ
বিছিয়ে রেখেছে দুনিয়া—
আমি কি কফন হব?
আমি কি
সমাধি?

কী যেন হাহাকার আমি,
কী যেন স্তব্ধতা
গ্রাস করে,
মারে

মরমেই মেরে
ফেলে রেখে—চলে
যায়—আমাকে একাকী...


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

সৌম্যজিৎ রজকের জন্ম ১৯৯০, পুরুলিয়া শহরে। পুরুলিয়া জেলা স্কুলের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে ট্রেড ইউনিয়ন ও বাম রাজনীতির সর্বক্ষণের কর্মী। প্রকাশিত কবিতার বই ৪টি, গদ্যের বই ২টি, সম্পাদিত সংকলন ১টি। রক্তচাপ, জঙ্গলমহল, একশো ফুল সহ বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনায় যুক্ত থেকেছেন।

অন্যান্য লেখা