প্রত্যাখ্যানের নগ্নতা, সংসারের ব্যঙ্গ, অসম্পূর্ণ প্রেম আর স্বপ্নভাঙার নরম দাহ—এই কবিতাগুলি ব্যক্তিগত ক্ষতকে রূপ দেয় তীব্র, অন্তরঙ্গ ভাষায়। শরীর, আকাঙ্ক্ষা ও অনুপস্থিতির ভেতর দিয়ে তারা তুলে আনে এক অস্থির, বিষণ্ন অথচ গভীর মানবিক অভিজ্ঞতার নির্যাস। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল বাঁকুড়ার তরুণ কবি অভিষেক মুখার্জীর কবিতা।
প্রত্যাখ্যান
বুকের ভেতরে ঝড় ওঠে না, তা নয়।
এই প্রত্যাশিত প্রত্যাখ্যান বারবার আমাকে উলঙ্গ করে দেয়।
আমাকে ধরে রাখার মতো কোনো বস্ত্র নেই।
আমি নির্লজ্জ শিশুর মতো নিজের যৌনাঙ্গ নিয়ে খেলে যাচ্ছি।
কবে কয়েকটি ফোঁটা জন্মের জন্ম হবে।
সেই কষ্ট আগলে নতুন সার্কাস শুরু হবে।
আদর করে নাম রাখব—‘সংসার’।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
মরুস্বপ্ন
সেদিন সময়ের অভাবে চলে যেতে হল আমায়।
আমাদের দেখা হল না, কথা হল না।
তারপর এমনই এক গ্রীষ্মের দুপুরে জ্বলন্ত ঘামাচি নিয়ে ফিরলাম একদিন।
তখন তুমি গভীর ভাতঘুমে আসক্ত।
আমি চুল এলিয়ে দিলাম।
ঠোঁট করলাম স্পর্শ।
ঘুম থেকে উঠেই তোমার অভিযোগের রাশি।
স্বপ্ন ভেঙে গেছে বলে রাগ হয়েছে।
আমিও তো সেই মিথ্যে স্বপ্নেরই চরিত্র।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
PR Range Silvi
19 ঘন্টা আগেভালো লাগলো